সোনারগাঁয়ে ৪০ শয্যা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতাল উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সোনাখালী এলাকায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতি এবং মেঘনাঘাট পাওয়ার লিমিটেডের যৌথ উদ্যোগে নির্মিত ৪০ শয্যাবিশিষ্ট এমপিএল-ইব্রাহিম ডায়াবেটিক হাসপাতাল গতকাল মঙ্গলবার উদ্বোধন করা হয়েছে। সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ আনুষ্ঠানিকভাবে হাসপাতালটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী, নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আবদুল্লাহ আল কায়সার, ব্যারিস্টার রফিক-উল হক, তেনজং এনার্জি হোল্ডিংসের প্রধান নির্বাহী কর্মকর্তা অঙ পেঙ স্যু ও মেঘনাঘাট পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল মুবিন চৌধুরী। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি এ কে আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মোহাম্মদ সাইফ উদ্দিন, শেখ ইব্রাহিম আল জামেয়া, এম এ সামাদ প্রমুখ।