সোনারগাঁয়ে ৬৯ জন মুক্তিযোদ্ধাকে সমঞ্চাননা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ৬৯ জন মুক্তিযোদ্ধাকে সমঞ্চাননা সনদ ও পাঁচ হাজার টাকা দিয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভা। গতকাল সোমবার সোনারগাঁ উপজেলার কেন্দ্রীয় গণবিদ্যালয় মিলনায়তনে ওই সংবর্ধনা দেওয়া হয়। সোনারগাঁ পৌরসভার মেয়র সাদেকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের সাংসদ আবদুল্লাহ আল কায়সার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াসমিন। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সোহেল রানা, সাবেক কমান্ডার সুলতান আহমেঞ্চদ মোল্লা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সামসুল ইসলাম ভূঁইয়া, উপজেলা যুবলীগের সভাপতি গাজী মুজিবুর রহমান, পৌর কাউন্সিলর জায়েদা আক্তার প্রমুখ।