সোনারগাঁয়ের ডাকাত সর্দার আলী আজগর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কুখ্যাত ডাকাত সর্দার আলী আজগর অবশেষে ধরা পড়েছে। মেঘনা নদীতে নৌ-ডাকাতির সময় গতকাল শনিবার ভোরে রাতে জনতা তাকে আটক করে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী জানান, ডাকাত সর্দার আলী আজগরের নেতৃত্বে সোনারগাঁ ও আড়াইহাজার উপজেলায় ডাকাতি হতো। কিন্তু এত দিন পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। গতকাল ভোরে মেঘনা নদীতে একটি ট্রলারে ডাকাতি করার সময় জনতা তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। তাকে সোনারগাঁ ও আড়াইহাজার থানার বিভিন্ন ডাকাতি মামলায় গ্রেপ্তার দেখানো হবে। আলী আজগরের বাড়ি সোনারগাঁ উপজেলার সনমান্দী গ্রামে।