সোনারগাঁয়ের পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ডাকাতি ও অস্ত্র মামলার আসামি হাফিজুল ইসলামকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাতে সোনারগাঁ থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হক শিকদার জানান, হাফিজুল ইসলাম ওরফে ডাকু হাফিজ নারায়ণগঞ্জের সোনারগাঁ, রূপগঞ্জ ও আড়াই হাজার উপজেলার শীর্ষ ডাকাত। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার বাসাবো এলাকার দ্বিতীয় স্ত্রী জয়া বেগমের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ডাকাতি ও অস্ত্রসহ দুটি মামলার পলাতক আসামি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে সোনারগাঁসহ নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় হত্যাসহ ১০টি মামলা রয়েছে। ডাকাত হাফিজুল ইসলাম উপজেলার কাঁচপুর ইউনিয়নের উত্তর কাঁচপুর গ্রামের আবদুল মালেকের ছেলে। আজ বুধবার তাঁকে নারায়ণগঞ্জের আদালতে পাঠানোর কথা রয়েছে।