সোনারগাঁয়ের পাঁচটি গ্রামে মেঘনার ভয়াবহ ভাঙন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা নদীর তীরবর্তী পাঁচটি গ্রামে এক মাস ধরে ভাঙন অব্যাহত রয়েছে। ভাঙনে গত এক সপ্তাহে পাঁচটি বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।সরেজমিনে মেঘনা নদীর তীরবর্তী পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর ও ভুরভুরিয়া, বৈদ্যেরবাজার ইউনিয়নের সাত ভাইয়াপাড়া, রামগঞ্জ ও হাড়িয়া গ্রামে গিয়ে দেখা যায়, মেঘনার ঢেউ ও স্রোতের কারণে নদীর তীরবর্তী মানুষের বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ভাঙন ঠেকাতে গ্রামবাসী বালুর বস্তা ও বাঁশ দিয়ে ভাঙন ঠেকাতে চেষ্টা করছেন। কিন্তু কোনো কাজই হচ্ছে না। পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, মেঘনার প্রচণ্ড স্রোত ও ঢেউয়ে প্রতিবছরের মতো এ বছরও নদীর তীরবর্তী পাঁচটি গ্রামে তীব্র ভাঙন দেখা দিয়েছে। তিনি বলেন, ‘ভাঙন রোধ করার জন্য নদীর তীরে সিসি ব্লক ও বাঁধ নির্মাণের জন্য আমি সরকারের কাছে আবেদন করেছি। কিন্তু সরকার এ ব্যাপারে কোনো উদ্যোগ নিচ্ছে না।’