সোনারগাঁয়ের শীর্ষ সন্ত্রাসী কবির খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনারগাঁয়ের শীর্ষ সন্ত্রাসী কবিরকে গত সোমবার রাতে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার দুটি চোখও উৎপাটন করা হয়। পুলিশ জানায়, উপজেলার হাবিবপুর গ্রামের শামসুল হকের ছেলে এলাকার শীর্ষস্থানীয় সন্ত্রাসী কবিরের সঙ্গে পিরোজপুর ইউনিয়নের জৈনপুর গ্রামের নায়েব আলীর ছেলে হাসনাত মিয়ার জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে সোমবার রাতে দুজনের বাগিবতণ্ডা হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশে কবিরের মৃতদেহ পাওয়া যায়। এদিকে মৃতদেহ উদ্ধারের পর রাত দুইটার দিকে কবিরের বড় ভাই আমিরের নেতৃত্বে ৩০-৩৫ জন লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হাসনাতের বাড়িতে হামলা চালায়। অবশ্য এর আগে হাসনাত ও তাঁর পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে যায়। হামলাকারীরা হাসনাতের বাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে ডেমরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে। তবে থানায় কোনো মামলা হয়নি।