সোনারগাঁয়ের সেই সড়কটি প্রশস্তের দাবিতে সমাবেশ, মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে পাশের সড়কটি প্রশস্ত ও এ সড়ককে যানজটমুক্ত করে পর্যটকদের হয়রানি বন্ধের দাবিতে গতকাল মঙ্গলবার সমাবেশ ও মানববন্ধন করেছে সোনারগাঁ নাগরিক কমিটি।এতে সভাপতিত্ব করেন নাগরিক কমিটির সভাপতি এ টি এম কামাল। বক্তব্য দেন নাগরিক কমিটির সদস্য শফিকুল কবির ভূঁইয়া, গাজী জহির, আনোয়ার হোসেন, মাজহারুল ইসলাম, মাসুদ মোল্লা, সাংবাদিক ফজলে রাব্বী, হাসান মাহমুদ ও রবিউল হোসাইন প্রমুখ।উল্লেখ্য, গত ২১ জানুয়ারি এ সড়কটি নিয়ে প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।