সোনারগাঁয়ের ৪৫টি সড়ক বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন মেরামত না করায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার প্রধান সড়কসহ উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৪৫টি সড়ক যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে প্রতিদিন ঘটছে ছোটখাটো দুর্ঘটনা।সরেজমিনে দেখা গেছে, উপজেলার প্রধান সড়ক শেরশাহের আমলে নির্মিত ঐতিহাসিক গ্রান্ডট্রাংক রোডের মোগরাপাড়া চৌরাস্তা থেকে বৈদ্যের বাজার পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গত এক মাসে এ সড়কে ২০টির মতো দুর্ঘটনা ঘটেছে। এতে ৪০ জন মানুষ আহত হয়েছে।এ ছাড়া সোনারগাঁ পৌরসভার চিলারবাগ থেকে পানামনগর পর্যন্ত ও দুলালপুর থেকে দরপদ পর্যন্ত সড়কটির নানা স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। সনমান্দি ইউনিয়নের মশুরাকান্দা থেকে সনমান্দি গ্রাম পর্যন্ত সড়কটি বেহাল। দড়িকান্দি থেকে অলিপুরা বাজার পর্যন্ত সড়কটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এর বাইরে বারদী, নোয়াগাঁও, শম্ভুপুরা, জামপুর, কাঁচপুর, সাদিপুর, মোগরাপাড়া ও পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন সড়ক ঘুরেও একই অবস্থা দেখা গেছে। কাঁচপুর ও মেঘনাঘাট শিল্পনগর এলাকার সড়কগুলোর অবস্থা আরও করুণ।জানতে চাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মইনুল হোসেন প্রথম আলোকে বলেন, যেসব সড়ক ভেঙে গেছে, সেগুলো মেরামত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।