ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সোনালি দলের ২৩ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার এক বছরের জন্য এ কমিটি গঠন করা হয়। গতকাল সোনালি দলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কমিটিতে সভাপতি পদে ডেইরি বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক এম হারুণ-অর-রশিদ নির্বাচিত হয়েছেন। কমিটিতে সহসভাপতি মোখলেছুর রহমান, যুগ্ম সম্পাদক মোহাম্মদ তোফাজ্জল হোসেন হাওলাদার ও মোহাম্মদ ফেরদৌসুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক মো. আমির হোসেন, কোষাধ্যক্ষ মো. ইসমাইল হোসেন, দপ্তর ও প্রচার সম্পাদক মো. মুনির হোসেন, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক মাহমুদুল হাসান শিকদার এবং গবেষণা ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান নির্বাচিত হয়েছেন। এ ছাড়া কমিটিতে সদস্য হিসেবে ১৩ জন শিক্ষককে নির্বাচিত করা হয়েছে।