সোনালী ব্যাংক সাদুল্যাপুরের এক কর্মকর্তা বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ১৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সোনালী ব্যাংক লিমিটেড গাইবান্ধার সাদুল্যাপুর শাখার কর্মকর্তা জিল্লুর রহমান চৌধুরীকে গতকাল বুধবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় সোনালী ব্যাংক গাইবান্ধা অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রমেন্দ্র নাথকে আহ্বায়ক করে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।সোনালী ব্যাংক গাইবান্ধা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আবদুস সামাদ বলেন, জিল্লুর রহমান দাদন ব্যবসার সঙ্গে জড়িত। তিনি শিক্ষকদের চেক বই জিম্মায় রেখে টাকা লগ্নি করতেন। তিনি তিনজন শিক্ষকের স্বাক্ষর করা চেক দিয়ে মঙ্গলবার ওই পরিমাণ টাকা তুলে আত্মসাৎ করেন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাঁকে সামিয়ক বরখাস্ত করা হয়।ব্যাংক সূত্র জানায়, জিল্লুর শিক্ষকদের হিসাব নম্বর থেকে ১৩ লাখ ৯৫ হাজার টাকা তোলেন।