সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টা ব্যর্থ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের ফেঞ্চুগঞ্জ সার কারখানার সোনালী ব্যাংক শাখায় গত বৃহস্পতিবার গভীর রাতে ডাকাতির চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন নিরাপত্তারক্ষীরা।
সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. আবদুর রাজ্জাক বলেন, ডাকাতেরা ব্যাংকে ঢুকে ভল্টের তালা ভেঙে ফেলে। কিন্তু নিরাপত্তারক্ষীরা সময়মতো এসে পড়ায় ডাকাতেরা টাকা নিতে পারেনি।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুর রহমান বলেন, ব্যাংক ডাকাতির চেষ্টার ঘটনায় থানায় মামলা হয়েছে।