সোনালী ব্যাংকের ঘটনা নিয়ে আজ পর্ষদে আলোচনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে নানা ফন্দিফিকির করে ব্যবসায়ী গোষ্ঠী হলমার্ক গ্রুপের প্রায় দুই হাজার কোটি টাকা তুলে নেওয়ার ঘটনা আজ ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে উঠবে। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিয়েও আলোচনা হবে। সূত্র জানায়, রূপসী বাংলা শাখা ছাড়াও ব্যাংকের আরও কয়েকটি শাখায় স্থানীয় ঋণপত্র (এলসি) খুলে অর্থ বের করে নেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে ব্যাংকের গুলশান শাখায় অনিয়মের পরিমাণ বেশি। এ বিষয়টিও পর্ষদে উত্থাপন করা হবে।