সোনালী ব্যাংকের জিএমের বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করায় সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক (জিএম) ননীগোপাল নাথের বিরুদ্ধে ‘নন-সাবমিশন’ মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার রমনা থানায় মামলাটি করেন সহকারী পরিচালক মো. মুজিবুর রহমান।
সূত্র জানায়, সোনালী ব্যাংকের সাময়িক বরখাস্ত জিএম ননীগোপাল হল-মার্ক গ্রুপের অর্থ আত্মসাতের ঘটনায় করা মামলারও আসামি।
ওই সূত্র বলেছে, প্রাথমিক অনুসন্ধানের পর নির্ধারিত সময়ের মধ্যে তাঁর নিজের, স্ত্রী ও নির্ভরশীল ব্যক্তিদের স্বনামে-বেনামে অর্জিত যাবতীয় সম্পদের হিসাব চেয়ে তাঁকে সম্পদ বিবরণী নোটিশ দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কমিশনে সম্পদের হিসাব দেননি ননীগোপাল।