প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরস্পরের যোগসাজশে ঋণ মঞ্জুর করে অর্থ আত্মসাতের দায়ে সোনালী ব্যাংকের দুই সহকারী মহাব্যবস্থাপকসহ (এজিএম) মোট সাতজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশান থানায় এ মামলা করেন দুদকের সহকারী উপপরিচালক মো. ওয়াহিদুজ্জামান। মামলায় অভিযোগ করা হয়, আসামিরা পরস্পরের যোগসাজশে দুই কোটি ৩০ লাখ ৫০ হাজার টাকার ভুয়া ঋণ মঞ্জুর করে তা আত্মসাৎ করেছেন। আসামিরা হলেন সোনালী ব্যাংক গুলশান শাখার সাবেক ব্যবস্থাপক ও বর্তমানে এজিএম (সাময়িক বরখাস্ত) মো. আক্তারুজ্জামান, এজিএম গোপাল চন্দ্র দাস, প্রিন্সিপাল অফিসার সন্তোষ চন্দ্র সেন, সিনিয়র অফিসার এ এইচ এম খায়রুজ্জামান, অফিসার আবুল কাশেম, অ্যাসিস্ট্যান্ট অফিসার মো. শহিদুল ইসলাম এবং ফাহিম অ্যাটেয়ার লিমিটেডের স্বত্বাধিকারী মাসুদুর রহমান (মাজেদ)।