সোনালী ব্যাংকের দুই কর্মকর্তাসহ নয়জনের নামে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫০ কোটি ৫২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারায়ণগঞ্জে সোনালী ব্যাংকের মহিলা শাখার সাবেক ব্যবস্থাপক ও তিন প্রতিষ্ঠানের মালিকসহ নয়জনের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুদক। গতকাল মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দুদকের উপসহকারী পরিচালক সিরাজ উদ্দিন এ মামলা করেন।একটি মামলার আসামিরা হলেন: শহরের টানবাজারের এস এম মালেহ রোড এলাকার মেসার্স শফিক ট্রেডিং অ্যান্ড কোম্পানির মালিক রফিকুল আলম, মনিরুজ্জামান, সহিদুল আলম, সাইফুল আলম ও মমতাজ বেগম। তাঁদের বিরুদ্ধে চার কোটি ৯৫ লাখ ৮৩ হাজার ১৭৩ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। অপর মামলায় শহরের কিল্লারপুর এলাকার মেসার্স জিহাদ গার্মেন্টসের মালিক জসিমউদ্দিনের বিরুদ্ধে ২৩ কোটি ৬ লাখ ৭ হাজার ৮০৫ টাকা এবং অন্য মামলায় মেসার্স সীমা নিটওয়্যার অ্যান্ড ডায়িং প্রিন্টিং লিমিটেডের চেয়ারম্যান আবদুর রশিদ মিয়ার বিরুদ্ধে ২২ কোটি ৪৯ লাখ ৬৬ হাজার ২১৩ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।প্রতিটি মামলায় সোনালী ব্যাংকের মহিলা শাখার সাবেক ব্যবস্থাপক আবদুস সামাদ (বর্তমানে ফরেন এক্সচেঞ্জ শাখায় কর্মরত) ও জ্যেষ্ঠ কর্মকর্তা সিরাজুল হককে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পরের যোগসাজশে এলসির মাধ্যমে ঋণ নিয়ে তা পরিশোধ না করে আত্মসাৎ করেন।