সোনালী ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ১১ জনকে সম্পদ বিবরণীর নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান কাজী বাহারুল ইসলামসহ পর্ষদের নয়জন ও দুই ব্যাংক কর্মকর্তার সম্পদ বিবরণী চেয়ে নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।গতকাল মঙ্গলবার তাঁদের গ্রামের ও রাজধানীর বাসার ঠিকানায় নোটিশ পাঠানো হয়। এতে বলা হয়েছে, প্রাথমিক অনুসন্ধানে প্রত্যেকের নামে-বেনামে বিপুল সম্পদের অস্তিত্ব পাওয়া গেছে। নোটিশে ১১ জনকে তাঁদের স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব সাত কর্মদিবসের মধ্যে দুদকে জমা দিতে বলা হয়েছে। অন্যথা হলে মামলা করা হবে। যাঁদের নামে নোটিশ পাঠানো হয়েছে তাঁরা হলেন সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান কাজী বাহারুল ইসলাম, পরিচালনা পর্ষদের বর্তমান সদস্য মো. শহিদুল্লাহ মিঞা ও এ এস এম নায়েম, পরিচালনা পর্ষদের সাবেক সদস্য সুভাষ সিংহ রায়, কাশেম হুমায়ুন, মো. আনোয়ার শহিদ, কে এম জামান, সাইমুম সরওয়ার, সত্যেন্দ্র চন্দ্র ভক্ত, সোনালী ব্যাংকের জিএম ননী গোপাল নাথ ও এজিএম খুরশীদ আলম।দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত বিভাগ সূত্রে জানা গেছে, সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের পক্ষে অডিট কমিটির প্রধান ছিলেন কে এম জামান রোমেল এবং ওই কমিটির সদস্য ছিলেন সত্যেন্দ্র চন্দ্র ভক্ত। পরিচালনা পর্ষদের সাবেক সদস্য সুভাষ সিংহ রায় ও মো. আনোয়ার শহিদসহ অডিট কমিটির ওই দুই সদস্য হল-মার্ক গ্রুপসহ বিভিন্ন জালিয়াতির দায়ে অভিযুক্ত প্রতিষ্ঠানের পক্ষে ক্ষমতার অপব্যবহার করেছেন বলে ইতিমধ্যে প্রমাণ পেয়েছে সংশ্লিষ্ট তদন্ত কমিটি।