সোনাসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে ৪০ ভরি সোনাসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার তাঁদের প্রত্যেককে সাত দিন করে রিমান্ডের আবেদন জানিয়ে জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের কাছ থেকে চারটি সোনার টুকরা ও ৩৪টি চেইন উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া পলাশ হালদার বলেন, তিনি সোনা ব্যবসায়ী। ঢাকা থেকে সোনা কিনে গত শনিবার মোটরসাইকেলে চড়ে দোহার যাওয়ার পথে গ্রেপ্তার হন। ফরিদপুর অফিস