সোনাসহ যাত্রী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল বৃহস্পতিবার সকালে প্রায় ৪৫ লাখ টাকা মূল্যের নয়টি সোনার বার জব্দ করা হয়েছে। এক দিনের ব্যবধানে শুল্ক কর্মকর্তারা আবারও স্বর্ণের বার জব্দ করলেন।
এ সময় নজরুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। তাঁর বাড়ি চট্টগ্রামের রাউজানে। আটক স্বর্ণবারের ওজন এক কেজি ৪৫ গ্রাম।
বিমানবন্দরে নিয়োজিত কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. মশিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘সকাল সাড়ে ১০টায় দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একজন যাত্রীর লাগেজ স্ক্যানিং করে এসব সোনার বার জব্দ করা হয়।’ তিনি জানান, আটক নজরুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গত চার দিনে তিনটি চালানে পৌনে ২৫ কেজি স্বর্ণসহ তিনজনকে আটক করা হয়েছে।