প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের উজিরপুর উপজেলার চাংগুরিয়া গ্রামের মো. রফিকুল ইসলামের মেয়ে সোনিয়া আক্তার (১৩) গুরুতর মস্তিষ্কের রোগে আক্রান্ত। বর্তমানে প্রতিবন্ধী হওয়ার পথে সে। প্রতিদিন তাকে প্রায় ৪০০ টাকার ওষুধ খাওয়াতে হয়। তার দিনমজুর বাবার পক্ষে এই টাকা জোগাড় করা এখন অসম্ভব হয়ে পড়েছে। চিকিৎসকেরা জানান, শিশুটিকে সুস্থ জীবনে ফেরাতে চিকিৎসা চালিয়ে যেতে হবে। এ অবস্থায় নিরুপায় হয়ে এই দিনমজুর বাবা তাঁর মেয়ের চিকিৎসা অব্যাহত রাখতে সমাজের হৃদয়বান ও দানশীল ব্যক্তিদের সহায়তা কামনা করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. রফিকুল ইসলাম, সঞ্চয়ী হিসাব নম্বর ১০০০৬০৮৩২, রূপালী ব্যাংক, মগবাজার শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।