সোনিয়াকে এক লাখ টাকা দিল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক পায়ে লাফিয়ে বিদ্যালয়ে যাওয়া রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়া বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সোনিয়ার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে রাজশাহী রেঞ্জ পুলিশ। সোনিয়াকে গতকাল বৃহস্পতিবার পুলিশ রেঞ্জের উপমহাপরিদর্শকের পক্ষ থেকে এক লাখ টাকা তুলে দেওয়া হয়। এ সময় বাড়ি তৈরির জন্য একখণ্ড জমি কিনে দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়। সোনিয়াকে নিয়ে ৫ মার্চ প্রথম আলোয় ‘এক পায়ে প্রতিদিন পাঁচ কিলোমিটার’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি নজরে এলে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় রাজশাহী রেঞ্জ পুলিশ।