সোনিয়ার সুস্থতা কামনা করে হাসিনার চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশেষ প্রতিনিধি:aপ্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শুক্রবার বিদেশে চিকিৎসাধীন ভারতের কংগ্রেস পার্টির সভানেত্রী সোনিয়া গান্ধীর সুস্থতা কামনা করে চিঠি পাঠিয়েছেন।চিঠিতে কংগ্রেস সভানেত্রীকে ‘সোনিয়াজি’ সম্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি জানতে পেরেছি, স্বাস্থ্যগত কারণে অস্ত্রোপচারের জন্য আপনি এখন দেশের বাইরে রয়েছেন। আমি আন্তরিকভাবে আশা ও প্রার্থনা করছি, কোনো রকম বিপত্তি ছাড়াই সফলভাবে অস্ত্রোপচার-প্রক্রিয়া শেষ হোক। বাংলাদেশের জনগণ ও সরকারের পাশাপাশি আমার সন্তানদের এবং ব্যক্তিগত তরফ থেকে আপনার দ্রুত সম্পূর্ণ আরোগ্য কামনা করছি। বাংলাদেশের জনগণ সব সময় আপনার ভালোবাসা ও বন্ধুত্বকে শ্রদ্ধার সঙ্গে মূল্যায়ন করে। সম্প্রতি বাংলাদেশ সফরের সময় আপনার বাণীর মাধ্যমে এটা স্পষ্ট হয়েছে যে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে।’প্রধানমন্ত্রী বলেন, ‘ব্যক্তিগত যন্ত্রণার এ মুহূর্তে আমি আমার বোনের পাশে আছি। আপনার ওপর স্রষ্টার আশীর্বাদ বর্ষিত হোক। আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।’ভারতে দলীয় সূত্রে সর্বশেষ খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে সোনিয়া গান্ধীর সফল অস্ত্রোপচার হয়েছে। তিনি এখন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) সেরে উঠছেন।