সোবহানবাগে আগুনে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সোবহানবাগের একটি বাসায় গতকাল রোববার আগুন লেগে আলিফ সরকার (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

ঘটনার সময় আলিফ বাসায় একা ছিল। তার মা সীমা আক্তার তাকে বাসায় রেখে তালা দিয়ে মেয়ে মীমকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, বেলা সোয়া দুইটার দিকে সোবহানবাগ কলোনির ৭১/৫-বি নম্বর ভবনের ওপরে টিনের চালের বাসায় হঠাৎ আগুন লাগে।  পরে ফায়ার সার্ভিসের কর্মীরা বাসার বাথরুম থেকে আহতাবস্থায় আলিফকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, আগুন থেকে বাঁচতে সে বাথরুমে ঢুকেছিল। শেরেবাংলা নগর থানার এসআই অনন্ত কুমার রায় বলেন, আলিফ ধানমন্ডির নিউ মডেল প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণীতে পড়ত।