সোবহানবাগে পার্কিং-পারাপারে যাচ্ছেতাই!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুর সড়কের ধানমন্ডি এলাকায় প্রাইভেট কারের লাগামহীন যত্রতত্র পার্কিং এবং চলাচলের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাতায়াতকারী ব্যক্তিদের। সোবহানবাগ এলাকায় এ সমস্যা আরও প্রকট। সোবহানবাগ মসজিদের সামনে পদচারী-সেতুর নিচে ব্যক্তিগত গাড়ির লাগামহীন পার্কিং তো নিয়মিত চিত্র। এতে এ এলাকায় যানজট লেগেই থাকে। অন্যদিকে, পথচারীদের পদচারী-সেতু ব্যবহারে অনীহাও দেখা যায়। অল্প দূরত্বে পদচারী-সেতু থাকলেও ঝুঁকি নিয়ে ব্যস্ত সড়ক পার হয়। ছবিগুলো মঙ্গলবার তোলা।






