সোমবার চেম্বার বন্ধ রাখবেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসকের ওপর হামলা, অপহরণ ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সোমবার ঢাকার বিশেষজ্ঞ চিকিৎসকেরা নিজস্ব চেম্বার বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। এর আগে কাল রোববার তাঁরা মানববন্ধন করবেন। তাঁদের এ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে চিকিৎসকদের প্রায় সবকটি সংগঠন।৯ মে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সদস্য এ কে এম রফিক উদ্দিনের ওপর হামলা হয় এবং তাঁকে অপহরণ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।গত বৃহস্পতিবার চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের এক সভায় ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করার দাবি জানানো হয়। সোমবারের মধ্যে তাদের গ্রেপ্তার করা না হলে চিকিৎসকেরা বৃহত্তর কর্মসূচিতে যাওয়ার হুমকি দেন।গত বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনুষ্ঠিত ওই সভায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ), সোসাইটি অব মেডিসিন, অ্যাসোসিয়েশন অব মেডিসিন ফিজিশিয়ান অব বাংলাদেশ, সোসাইটি অব সার্জনস, সোসাইটি অব গাইনি অ্যান্ড অব্স, রেনাল সোসাইটি, সোসাইটি অব রেসপিরেটরি মেডিসিন, সোসাইটি অব কার্ডিওলজি, সোসাইটি অব গ্যাস্ট্রো এন্ট্রোলজি, সোসাইটি অব ইউরোলজি, সোসাইটি অব কলোরেক্টাল সার্জনস, অর্থোপেডিক সোসাইটি, বাংলাদেশ লিভার অ্যাসোসিয়েশন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ ও ইন্টার্নি চিকিৎসক পরিষদের নেতারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।