সোমবার জামায়াতের হরতাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের প্রতিবাদে সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি। এ ছাড়া কাল রোববার গায়েবানা জানাজা ও দোয়া মাহফিলের কর্মসূচি দেওয়া হয়েছে।
জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ আজ শনিবার দিবাগত রাতে এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন। খবর ইউএনবির
মানবতাবিরোধী অপরাধের দায়ে আজ রাত ১২টা ৫৫ মিনিটে ঢাকার কেন্দ্রীয় কারাগারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ড ফাঁসিতে ঝুলিয়ে কার্যকর করা হয়। এর আগে আপিল বিভাগ রায় বহাল রাখায় বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে জামায়াতে ইসলামী।