সোমবার নীলক্ষেত মোড় অবরোধ করবে শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ ইনস্টিটিউট করার দাবিতে আগামী সোমবার নীলক্ষেত মোড়ে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে কলেজের শিক্ষার্থীরা।

আজ শনিবার বেলা তিনটার দিকে কলেজের ফটকে বিক্ষোভ শেষে এই কর্মসূচি ঘোষণা করেন কলেজের শিক্ষার্থী ও শাখা ছাত্র ফেডারেশনের সভাপতি ইশরাত জাহান।

এর আগেও কলেজের শিক্ষার্থীরা এই দাবিতে সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। আজ সকাল থেকে প্রথমে কলেজ ক্যাম্পাসের ভেতরে পরে আড়াইটার দিকে কলেজের ফটকে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় প্রায় আধা ঘণ্টার পর নীলক্ষেত-আজিমপুর সড়কের এক পাশে যান চলাচল বন্ধ থাকে।