সোমবার নূর হোসেনকে আদালতে হাজির করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে আগামী সোমবার আবারও পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে হাজির করা হবে।

৭ জুলাই নূর হোসেনের সঙ্গী খান সুমন জামিনের আবেদন করলেও ১৪ জুলাই শুনানি শেষে সেই জামিনের আবেদন খারিজ করে দেন মুখ্য বিচারিক হাকিম মধুমিতা রায়। তবে গত ১৪ জুন গ্রেপ্তার হওয়ার পর নূর হোসেন এখনো আদালতে জামিনের আবেদন জানাননি।

১৪ জুলাই খান সুমনের জামিনের আবেদন শুনানিকালে সরকারি কৌঁসুলি বিকাশ রঞ্জন দে জামিনের বিরোধিতা করে বলেছিলেন, নূর হোসেনসহ গ্রেপ্তার হওয়া তিনজনই বাংলাদেশের সন্ত্রাসী। নূর হোসেনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি রয়েছে।
কলকাতার দমদম বিমানবন্দরের অদূরে বাগুইহাটি থানার কৈখালী এলাকার ইন্দ্রপ্রস্থ আবাসন থেকে গত ১৪ জুন রাতে নূর হোসেন এবং তাঁর দুই সহযোগী খান সুমন ও ওহিদুর জামান শামীমকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশ। তাঁরা বর্তমানে কলকাতার দমদম কেন্দ্রীয় কারাগারে আছেন।