সোমবার বিক্ষোভ সিপিবি-বাসদের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের সঙ্গে টিকফা সইয়ের উদ্যোগের প্রতিবাদে আগামী সোমবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে সেদিন বিকেল সাড়ে তিনটায় রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করবে সিপিবি ও বাসদ।
সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ ও বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান গতকাল শুক্রবার এক বিবৃতিতে জাতীয় স্বার্থবিরোধী আখ্যা দিয়ে টিকফা সই থেকে সরকারকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।