সোমবারের মধ্যে তফসিল ঘোষণা হতে পারে: শাহনেওয়াজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী সোমবারের (২৫ নভেম্বরের) মধ্যে দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। নির্বাচন অনুষ্ঠিত হতে পারে জানুয়ারির প্রথম সপ্তাহে। নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ আজ শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের বাগাদি রোড এলাকায় নিজ বাড়িতে অবস্থানকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান। মো. শাহনেওয়াজ সাংবাদিকদের আরও জানান, ‘নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি চূড়ান্ত। তফসিলও প্রায় চূড়ান্ত। আগামী রবি অথবা সোমবার কমিশনের সভায় তফসিল চূড়ান্ত হবে এবং তফসিল চূড়ান্তের দিনই তা ঘোষণা করা হতে পারে। সে হিসেবে জানুয়ারির প্রথম সপ্তাহে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।’