সোমালিয়ায় সাত বাংলাদেশির ভাগ্য অজানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমালিয়ার উপকূলে জাহাজডুবির ঘটনায় গতকাল বৃহস্পতিবার পর্যন্ত সাত বাংলাদেশির খবর জানা যায়নি। নিখোঁজ নাবিকদের পরিবারে উৎকণ্ঠা চলছে। ২০১০ সালের নভেম্বরে আরব আমিরাত থেকে কেনিয়া যাওয়ার পথে সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়ে মালয়েশিয়ার মালিকানাধীন কনটেইনার জাহাজটি। মালয়েশিয়ার জাহাজ মালিক জলদস্যুদের মুক্তিপণের টাকা না দেওয়ায় নাবিকসহ জাহাজটিকে জিম্মি করে রেখেছিল সোমালিয়ার জলদস্যুরা। গত রোববার জাহাজটি ডুবতে থাকার সময় বাংলাদেশি সাত নাবিকসহ ১৫ জন নাবিক ছিলেন জাহাজটিতে। এর আগে গত অক্টোবরে পাকিস্তান সরকার ও নাগরিকেরা মুক্তিপণের টাকা দিয়ে তাদের সাত নাবিককে জলদস্যুদের হাত থেকে মুক্ত করে আনে।ইউরোপিয়ান ইউনিয়ন নেভাল ফোর্সের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, জাহাজটির দুটি লাইফবোট সোমালিয়ার উপকূলে পড়ে থাকতে দেখা গেছে। তবে আশপাশে কোনো নাবিককে দেখা যায়নি।বাংলাদেশি সাত নাবিক হলেন কুমিল্লার আমিনুল ইসলাম, চাঁদপুরের জাকির হোসেন ও লিমন সরকার, সাতক্ষীরার আবুল কাশেম, নুরুল হক, গোলাম মোস্তফা ও হাবিবুর রহমান।