সোয়াইন ফ্লু নিয়ে আতঙ্কের কিছু নেই: স্বাস্থ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সোয়াইন ফ্লু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ রোগের পর্যাপ্ত ওষুধ মজুত আছে। আরও আনা হবে। বাংলাদেশে এ বছর এখন পর্যন্ত এই ফ্লু আক্রান্ত কোনো রোগী পাওয়া যায়নি।
গতকাল বুধবার সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, ‘দেশের ৬৪টি জেলায় এ রোগে আক্রান্ত রোগীদের আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা রয়েছে। গণমাধ্যমকে ধন্যবাদ, তারা এ বিষয়ে সচেতন করছে। তবে সতর্ক থাকতে হবে। আতঙ্কিত হওয়ার দরকার নেই। সমুদ্র বন্দরসহ বিভিন্ন বন্দরে সাতটি থার্মাল স্ক্যানার বসানো হয়েছে। ভারতে সোয়াইন ফ্লুর বিস্তারের পর এ নিয়ে সংসদে কয়েকজন সাংসদ কথা বলেছেন। আমি বলব আতঙ্কিত হওয়ার দরকার নেই।’