সোয়েটারের কার্টনে ঝুট ভর্তি, দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি তৈরি পোশাক কারখানার সোয়েটারের কার্টন যুক্তরাষ্ট্রে রপ্তানি করার সময় পরিবর্তন করে কার্টনের ভেতরে ঝুট ঢুকিয়ে মালামাল আত্মসাতের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আষাঢ়িয়ারচর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুল হক জানান, গাজীপুরের ডটকম সোয়েটার লিমিটেডের ১৭০ কার্টন সোয়েটার একটি কাভার্ড ভ্যানে করে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা হয়। সোমবার সন্ধ্যায় ঢাকার আশুলিয়ার একটি গুদামে কাভার্ড ভ্যানটি নিয়ে ১৭০ কার্টনের মধ্যে ১০০টি খুলে সোয়েটার বের করে ভেতরে ঝুট ভরা হয়। খবর পেয়ে সোনারগাঁ থানার পুলিশ আষাঢ়িয়ারচর এলাকা থেকে কাভার্ড ভ্যানটি আটক করে সোনারগাঁ থানায় নিয়ে আসে। গ্রেপ্তার করে কাভার্ড ভ্যানের চালক রাসেল মিয়া (২২) ও রুবেল হোসেনকে (১৮)।
সোনারগাঁ থানায় আটক রাসেল ও রুবেল হোসেন সাংবাদিকদের জানান, তাঁরা দীর্ঘদিন ধরে এ কাজের সঙ্গে জড়িত।