প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌরবিদ্যুতের সেবা প্রদানে টেস্ট রিলিফ (টিআর) প্রকল্পের আওতায় নীলফামারী জেলার ডিমলা উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদের হলরুমে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার তাঁর (সাংসদের) বরাদ্দের ওই প্রকল্পের ১২০টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে এসব সোলার প্যানেল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিয়ার রহমান প্রমুখ।