সোলার প্যানেল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ চাহিদা পূরণের লক্ষ্যে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী টেস্ট রিলিফ (টিআর) প্রকল্পের আওতায় নীলফামারীর ডোমার উপজেলায় দ্বিতীয় পর্যায়ে সৌর বিদ্যুতের প্যানেল বিতরণ করা হয়েছে। বিভিন্ন মসজিদ, মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানে এসব সোলার প্যানেল বিতরণ করা হয়। গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে নীলফামারী-১ আসনের সাংসদ আফতাব উদ্দিন সরকার ৫০টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে এসব বিতরণ করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মজিবুর রহমান, ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক বসুনিয়া, ইউএনও মোহাম্মদ শফিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে ২৫ জুন উপজেলায় ১২৫টি সোলার প্যানেল বিতরণ করা হয়।