প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শারীরিক প্রতিবন্ধী এ শিশুটির নাম সোলায়মান। বয়স ছয় বছর। ডিপলেজিয়া রোগে আক্রান্ত হওয়ার পর থেকে সোলায়মান ঠিকভাবে দাঁড়াতে ও হাঁটতে পারে না। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের ৩৫ নম্বর ওয়ার্ডে চিকিত্সাধীন। চিকিত্সকেরা তার সুস্থতার জন্য জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করতে বলেছেন। এ জন্য অন্তত ৫০ হাজার টাকা প্রয়োজন। সোলায়মানের দিনমজুর বাবা-মার পক্ষে এত টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব নয়। এ অবস্থায় আর্থিক সহযোগিতার জন্য হূদয়বান ব্যক্তিদের কাছে আবেদন জানিয়েছেন তাঁরা। সাহায্য পাঠানোর ঠিকানা: নিলুফা বেগম, সঞ্চয়ী হিসাব নম্বর: ০০১৪-০৩১০০৪১৩০২, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, সাতমসজিদ রোড, ধানমন্ডি শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।