সোসিওলজি ও জেন্ডার ক্লাবের ঈদ পুনর্মিলনী

রাজধানীর সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির সোসিওলজি অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সোসিওলজি ও জেন্ডার ক্লাবের সদস্যরা গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে শোক প্রকাশ করেছেন।

গতকাল বৃহস্পতিবার সোসিওলজি ও জেন্ডার ক্লাব ঈদ-পরবর্তী পুনর্মিলনীর আয়োজন করে। এখানেই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা শোক প্রকাশ করেন। হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে তাঁরা এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন।

ক্লাবের পক্ষ থেকে প্রতি সেমিস্টারেই বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের এ ধরনের আড্ডা অনুষ্ঠিত হচ্ছে। গতকাল আড্ডায় উপস্থিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পারভীন হাসান জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের প্রতি শোক প্রকাশ করেন। তিনি শিক্ষার্থীদের পাঠ্যসূচিভুক্ত পড়াশোনার বাইরে সমসাময়িক সমাজ, নারীর অধিকার, সমতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান।

আড্ডায় বিভাগীয় প্রধান অধ্যাপক মালেকা বেগম শুভেচ্ছা বক্তব্য দেন। বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক জোবায়রা বিশ্বাস অনুষ্ঠানটি পরিচালনা করেন। শিক্ষক সিরাজুম মুনিরা অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।