সোস্যাল ইসলামী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন সম্প্রতি হোটেল পূর্বাণীতে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মেজর (অব.) মো. রেজাউল হক। উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. সাইদুর রহমান, নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ শেখ মো. রব্বান আলী, পরিচালক আবদুল আউয়াল পাটোয়ারী, মো. আনিসুল হক ও আলহাজ নাসির উদ্দিন। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুর রহমান। বিজ্ঞপ্তি।