সোস্যাল ইসলামী ব্যাংকের শাখা কারওয়ান বাজারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কারওয়ান বাজারে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ৮৫তম শাখার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আনিসুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. শফিকুর রহমান। আরও ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. মোহসিন মিয়া, ঢাকা ওয়াসার বাণিজ্যিক ব্যবস্থাপক উত্তম কুমার রায়, ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় ব্যবসায়ীরা। বিজ্ঞপ্তি।