প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) ১০৩তম শাখা কুমিল্লার বিশ্বরোডে সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান মেজর (অব.) মো. রেজাউল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখার শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।