সোহরাওয়ার্দী উদ্যানে ১৮ দলের বিক্ষোভ কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপি
বিএনপি

নির্বাচনকালীন ‘সর্বদলীয়’ সরকার গঠনের প্রতিবাদে ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে কাল শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। ঢাকার বাইরে সারা দেশের জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়েও একই কর্মসূচি পালন করবে বিরোধী জোট।
ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে বেলা দুইটায় সমাবেশ অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সমাবেশ সফল করতে বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ১৮-দলীয় জোটের নেতা-কর্মীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
নির্বাচনকালীন ‘সর্বদলীয়’ সরকার গঠন অসাংবিধানিক দাবি করে এর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট।