সোহরাওয়ার্দী উদ্যানে ১৮ দলের বিক্ষোভ সমাবেশ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিক্ষোভ সমাবেশ শুরু করেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। নির্বাচনকালীন ‘সর্বদলীয়’ সরকার গঠনের প্রতিবাদে ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশ।


বেলা দুইটায় এ সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয় বেলা তিনটায়। এরই মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা ও ওয়ার্ড থেকে মিছিল নিয়ে জোটের অনেক নেতা-কর্মী সমাবেশে যোগ দিয়েছেন। অনেকে এখনো আসছেন।


জোটের শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমানউল্লাহ আমান, গয়েশ্বর চন্দ্র রায়, শহীদ উদ্দিন চৌধুরী, শফিউল আলম প্রধান, আবদুস সালাম প্রমুখ। আজকের এ বিক্ষোভ সমাবেশ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাজধানীর বাইরে জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়েও একই কর্মসূচি পালন করছে বিরোধী জোট।