সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের নির্বাচন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। হাইকোর্টের বিচারপতি কাজী রেজাউল হক ও এ বি এম আলতাফ হোসাইনের সমন্বয়ে গঠিত বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন।আইনজীবী প্রবীর হালদার বলেন, সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল মাহাবুবের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ স্থগিতাদেশ দেন। কলেজ সূত্রে জানা গেছে, ৩০ মার্চ পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের এ নির্বাচন হওয়ার কথা ছিল। এ জন্য ২৩ মার্চ কলেজ ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।এ ব্যাপারে ফয়সাল মাহাবুব বলেন, ‘গত বছরের ৪ জুলাই কলেজ ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। পরে ১৪ জুলাই কলেজ কর্তৃপক্ষ তা আবার স্থগিত করে। এরপর আমি ৭ আগস্ট এ স্থগিতাদেশের বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট আবেদন করি। তখন হাইকোর্ট শিক্ষাসচিব, কলেজের অধ্যক্ষ ও নির্বাচন কমিশনারের প্রতি রুল জারি করেন। আমার করা ওই রিট আবেদনের নিষ্পত্তি না করে আবার নির্বাচনের তফসিল দেওয়ায় আমি এ বিষয়ে হাইকোর্টে আরেকটি রিট আবেদন করি। এ আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট নির্বাচন স্থগিতাদেশ ঘোষণা করেন।’