সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ছাত্রদের মারধর, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে গতকাল রাতে ব্যাপক ভাঙচুর এবং ছাত্রদের মারধর করার ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে পুলিশ একজন বহিরাগতকে গ্রেপ্তার করেছে। জুয়াখেলার বিরোধিতা করায় ছাত্রদের মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। ছাত্ররা অভিযোগ করেন, পাশের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলাকার কয়েকজন যুবক মেডিকেল কলেজের ছাত্রাবাসে এসে জুয়া খেলছিলেন। একই সঙ্গে তাঁরা মেয়েদের উত্ত্যক্ত করছিলেন। মেডিকেলের ছাত্ররা ঘটনার প্রতিবাদ করলে যুবকেরা তাঁদের ওপর মামলা চালান। এতে মেডিকেল কলেজের আটজন ছাত্র আহত হন। এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ ছাত্ররা মেডিকেল কলেজে ভাঙচুর চালান। পরে স্থানীয় সাংসদ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। ছাত্ররা অভিযোগ করেন, মেডিকেলের পাশের ছাত্রাবাসে জুয়াখেলাসহ নানা বিষয়ে ইতিমধ্যে কলেজ কর্তৃপক্ষকে অভিযোগ করা হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।