সোহরাওয়ার্দী হাসপাতালে বার্ন ইউনিট চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ শয্যাবিশিষ্ট দ্বিতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট চালু করা হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত হাসপাতালটির বার্ন ইউনিটে ২৪ ঘণ্টা পোড়া রোগীর সেবা কার্যক্রম চালু আছে।
পোড়া রোগী ভর্তি সুবিধাসহ আউটডোর চালুর মাধ্যমে একটি বৃহত্তর জনগোষ্ঠী চিকিৎসাসেবা পাবে।
অনেক পোড়া রোগীর চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে বলে তাঁদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে হাসপাতালটিতে এ সেবা চালু করা হয়। গত ২০ নভেম্বর প্রধানমন্ত্রী এ বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট উদ্বোধন করেন। বিজ্ঞপ্তি।