সোহরাওয়ার্দী হাসপাতালে বিক্ষোভ অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসক, কর্মচারী-শিক্ষার্থীদের ওপর হামলা এবং প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি ও গ্রেপ্তারের দাবিতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলন কর্মসূচি অব্যাহত আছে। কর্মকর্তা ও কর্মচারীরা কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধনের কারণে গতকাল শনিবার বেলা ১১টা থেকে এক ঘণ্টা হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসা বন্ধ ছিল। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, বহির্বিভাগে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা, নার্স-কর্মচারীরা কালো ব্যাজ পরে কর্মবিরতি পালন করেন। এ সময় রোগীরা চিকিৎসা পায়নি। দুপুর ১২টায় সবাই কাজে যোগ দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল কর্মকর্তা-কর্মচারী সমন্বয় পরিষদের প্রধান উপদেষ্টা এস এ এম কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ছয় দফা দাবি পূরণে তাঁরা আন্দোলন করেছেন। আজ সমন্বয় পরিষদ সভা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।এদিকে গতকাল শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ছাত্র কাজী মাহবুব ও ফখরুল ইসলাম গতকাল প্রথম আলোতে প্রকাশিত খবরের একটি অংশের প্রতিবাদ করেছেন। দুজনের সই করা প্রতিবাদলিপিতে বলা হয়, ১৮ ছাত্রকে আসামি করে কলেজ কর্তৃপক্ষ মামলা করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হলেও কলেজ কর্তৃপক্ষ ও পুলিশের সঙ্গে যোগাযোগ করে এর সত্যতা পাওয়া যায়নি।গত মঙ্গলবার সন্ত্রাসীরা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ছাত্রাবাসে ঢুকে ১৮ ছাত্রকে পিটিয়ে জখম এবং হাসপাতালে ভাঙচুর করে। পুলিশ জানায়, সন্ত্রাসীরা সেদিন জরুরি বিভাগ, পরিচালকের দপ্তরসহ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর করে। তবে কলেজে ভাঙচুর করে কলেজ শাখা ছাত্রলীগের একটি অংশ।