সোহরাওয়ার্দীতে পরিচ্ছন্নতা অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, রোগী ও রোগীর স্বজনদের মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার সকালে শোভাযাত্রার মধ্য দিয়ে এ অভিযানের উদ্বোধন করা হয়।
সকাল নয়টায় শুরু হওয়া শোভাযাত্রায় হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীসহ অনেকে অংশ নেন।
প্রশাসনের নিজস্ব উদ্যোগে ‘হাসপাতাল পরিষ্কার ও পরিচ্ছন্নতা সপ্তাহ-২০১৪’ নামে এ অভিযান শুরু করা হয়েছে। এর স্লোগান ‘নিজের হাসপাতাল পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন পরিবেশ গড়ি’। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত অভিযান চলবে। অভিযানের অংশ হিসেবে প্রথম কয়েক দিন হাসপাতালের অভ্যন্তরীণ পরিবেশ পরিষ্কার করা হবে। শেষের দিকে হাসপাতালের বাইরে ও আশপাশের পরিবেশও পরিষ্কার করা হবে। এ ছাড়া পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে হাসপাতালে সচেতনতা সৃষ্টির জন্য প্রচারণাও চলবে।
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এ কে এম মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘হাসপাতালে চিকিৎসার পাশাপাশি কিছু বর্জ্য তৈরি হয়। এ বর্জ্যগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করা, নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা ইত্যাদি বিষয়ে সচেতনতার লক্ষ্যে আমরা এ অভিযান পরিচালনা করছি।’