সোহরাব হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট নজরুলসংগীতশিল্পী সোহরাব হোসেনের প্রথম মৃত্যুবাষির্কী আজ ২৭ ডিসেম্বর। গত বছরের এই দিনে তিনি মৃত্যুবরণ করেছিলেন।

সোহরাব হোসেনের জন্ম ১৯২২ সালের ৯ এপ্রিল ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার আয়েশতলা গ্রামে। শৈশবেই সংগীতচর্চা শুরু করেন। মৃত্যুর আগ পর্যন্ত নজরুলের গানের সঙ্গে নিজেকে অবিচ্ছিন্ন রেখেছিলেন।

১৯৪৬ সাল থেকে তিনি এইচএমভি ও রেডিওতে যুক্ত হন। এ সময় কলকাতায় তখনকার বিখ্যাত শিল্পী আঙ্গুরবালা, ইন্দুবালা, গিরীশ চক্রবর্তী, কৃষ্ণচন্দ্র দের সাহচর্য লাভ করেন। ওস্তাদ আলাউদ্দিন খাঁ, শিল্পী শচীন দেববর্মণ ও অঞ্জলি মুখার্জির সঙ্গেও ছিল তাঁর ঘনিষ্ঠতা। ভারত ভাগের পর ১৯৪৭ সালে সোহরাব হোসেন ঢাকায় আসেন। এরপর তিনি শিল্পী আব্বাসউদ্দীনের সহযোগিতায় সরকারি তথ্য বিভাগে  যোগ দেন। পাশাপাশি বেতারে নিয়মিত অনুষ্ঠান এবং সংগীতশিক্ষক হিসেবে কাজ করেন।