সোহাগপুর গণহত্যায় শহীদদের স্মরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গতকাল সোমবার ‘সোহাগপুর গণহত্যা দিবস’ উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও শহীদদের স্মরণে দোয়া মাহফিল হয়েছে।
১৯৭১ সালের ২৫ জুলাই পাকিস্তানি হানাদার বাহিনী কাকরকান্দি ইউনিয়নের সোহাগপুর গ্রামে আক্রমণ চালিয়ে ১৮৭ জনকে হত্যা করে। সে সময় ৬২ জন নারী বিধবা হন। এই বিধবাদের মধ্যে এখন বেঁচে আছেন ৩০ জন। তাঁদের মধ্যে ১৩ জন ওই সময় নির্যাতনের শিকার হন। সোহাগপুর গ্রামের বেণুপাড়ার সব পুরুষকে হত্যা করায় স্বাধীনতার পর গ্রামটি বিধবাপল্লি নামে পরিচিতি পায়।
এলাকাবাসী ও বিধবাদের পরিবারের সদস্যরা জানান, দিবসটি পালনের লক্ষ্যে সোহাগপুর বিধবা কল্যাণ সমিতির আয়োজনে বিধবাপল্লিতে দুপুর ১২টার দিকে আলোচনা সভা হয়।
পরে মিলাদ মাহফিল ও শহীদদের স্মরণে দোয়া হয়।