সোহাগপুরে স্বাস্থ্য সেবা ও শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর গ্রামের বিধবাপল্লিতে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসাসেবা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আয়োজক ও গ্রামের বাসিন্দারা জানান, একাত্তরে নির্যাতিত মায়েদের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম ও শীতবস্ত্র বিতরণের অংশ হিসেবে ঢাকায় ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিটস নেটওয়ার্ক (বয়ান), প্রজন্ম ’৭১ ও নব মুক্তিসেনা সংগঠনের কিছু তরুণ যৌথভাবে এর আয়োজন করেছে। এতে ৩১ জন বিধবা নারীকে একটি করে কম্বল এবং ৫০ জন নারীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
দিনব্যাপী এই চিকিৎসক দলটিকে পরিচালনা করেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক মির্জা মো. নাজমুছ সাকিব ও হলিফ্যামিলি হাসপাতালের চিকিৎসক সুব্রত ঘোষ।
জোবায়দা খাতুন নামে এক বিধবা বলেন, ‘কম্বল পাইয়া বালাই অইল, শীত ইকটু কম লাগব। ডাক্তর আমগর রোগের কথা হুইনা পইসা ছাড়া ওষুধ দিছে। এলাকার গরিব নারীরাও চিকিৎসা পাইছে।’
কাকরকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য লাল মিয়া জানান, বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়ায় বিধবা নারীদের অনেক উপকার হয়েছে।