সোহাগপুরের বিধবাদের ভাতা প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর গ্রামে চালানো গণহত্যায় স্বামীহারা নারীদের বেসরকারি সংগঠন ব্র্যাক থেকে ভাতা দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার তাঁদের মধ্যে বেঁচে থাকা ২৫ জন বিধবাকে মাসে ৪০০ টাকা হিসেবে এক বছরের ৪ হাজার ৮০০ টাকা করে দেওয়া হয়। এ উপলক্ষে দুপুরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার সোহেল রহমান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মল্লিক আনোয়ার হোসেন। ব্র্যাকের নালিতাবাড়ী শাখা জানায়, ১৯৯৬ সাল থেকে ব্র্যাক এ বিধবা নারীদের মাসিক ভাতা দিয়ে আসছে।